মতামত
আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ
মতামতের উত্তর
MD: Manirul Islam Tanbir
26 February 12:10 pm
মাইএকাডেমিকে শুবেচ্ছা জানায় । মাইএকাডেমির কাছে আমার অনুরোধ নবম দশম শ্রেণির সম্পূন্ন জীববিজ্ঞান এর ডিজিটাল বইটা যদি দেন ।
Admin
আমরা কাজ করে যাচ্ছি । কাজ শেষ হলে আপনাদেরকে জানানো হবে । তবে এখনি বইগুলির কিছু কিছু অংশ পাওয়া যাবে । মাই একেডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ ।
মোঃ আকতারুজ্জামান
26 February 12:07 pm
২০১৬ খ্রিঃ সনের বই চাই।
Admin
বই গুলি NTCB এর ওয়েবসাইট থেকে সংগ্রহ করার পরামর্শ দিচ্ছি । মাই একাডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ ।
মো: ইব্রাহীম খলিলুল্লাহ (সিনিয়র শিক্ষক, বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ)
19 February 11:35 pm
অনেক ভাল লাগল। আরো সুন্দর হোক, বড় হোক সাইটটি এই কামনা করি।
Admin
আপনার অনুপ্রেরণার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।
MD: Manirul Islam Tanbir
7 February 10:10 pm
মাই একাডেমিকে আমার প্রান ঢালা শুবাচ্ছা জানাই। আমি মুখরিত হয়ে যায় আপনার এই অতুলনীয় শিক্ষা ব্যবসস্থাপনার জন্য । আমি মাই একাডেমি থেকে কীভাবে Paragraph , Informal letter , Formal letter , E-mail ,Dialogue, Cnmposition,Completing story , CV , পেতে পারি ?
Admin
মাই একেডেমি সকলের জন্য আগামি ১৫ ফেব্রুয়ারি ১৬ থেকে সকলের জন্য ফ্রি করে দেয়া হবে । নবম-দশম শ্রেণির জন্য রেজিস্ট্রেশান করে study table এ English 2nd paper থেকে আপনার প্রয়োজনীয় বিষয়ের উপর চর্চা করতে পারবেন । এছারাও বাংলা ২য় পত্র থেকে অন্যান্য বিষয়ের উপরও চর্চা করা যাবে । মাই একাডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ ।
MD:Manirul Islam Tanbir
3 February 5:34 am
বাংলা ২য় রচনা
Admin
আপনি কি বলতে চেয়েছেন বুঝতে পারিনি । অনুগ্রহ করে আবার লিখুন । মাই একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ ।
মুহাম্মদ নিজাম উদ্দিন
2 February 1:55 am
মাই একাডেমি কর্ত্পক্ষের কাছে অনুরোধ, একাদশ ও দ্বাদশ শ্রেণির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের মডেল টেস্ট যেন সংযুক্ত করেন। আশা করি আমার অনুরোধটা রক্ষা করবেন। ধন্যবাদ।
Admin
মাই একেডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ । আপনার অনুরোধের প্রেক্ষিতে আমরা একাদশ দ্বাদশ শ্রেণির বাংলার উপর টেস্ট পেপার এবং মডেল টেস্ট অন্তর্ভুক্ত করবো । ধন্যবাদ
Rezaul Karim
2 February 1:53 am
I have gone through the Video document of class 5 NCTB text Book English for Today.But in the existing video lesson ,it is not updated wiyh the present Text Book. Would U please take necessary update and oblige thereby ?.
Thanks & best regards
Reza
rezakrm313@gmail.com
Admin
Thank you very much for visiting My Academy. We are working on up date and shall let you know as soon as it is completed. Thanks again
Al - Noor
2 February 1:51 am
একাদশ দাদশ শ্রেণীর কোনো ভিডিও ডকুমেনট নাই কেনো ।
Admin
মাই একেডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ । আপাতত একাদশ দ্বাদশ শ্রেণির ভিডিও এর উপর কাজ করার পরিকল্পনা নেই । আমরা ভিডিও তৈরি করলে আপনাকে জানাবো । ধন্যবাদ
কামরুল হাসান
18 January 12:53 pm
মাই একাডেমিকে শুভেচ্ছা . ২০১৬ সালে পঞ্চম শ্রেণীর নতুন বই এসেছে। তবে নেপ কর্তৃক প্রদত্ত প্রশ্ন কাঠামো এখনো আসে নি। প্রশ্ন কাঠামো ও নতুন বই অনুযায়ী পঞ্চম শ্রেণী আপডেট করবেন কিনা দয়া করে জানালে খুশি হব। ধন্যবাদ ...
Admin
আপডেটের কাজ চলছে । মাই একাডেমিতে পড়াশোনা চালিয়ে গেলে আপডেটেড কনটেন্ট পড়তে সুবিধা হবে এবং একই সাথে শিক্ষার্থীর মেধা বিকশিত হবে । মাই একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ ।
sompodroy
30 December 11:37 pm
মাই একাডেমি বন্ধুকে শুভেচ্ছা জানাই । আশা করি আপনারা উচ্চতর নিয়ে কাজ শুরু করেছেন। আমি আমাদের স্কুলের বন্ধু ও বান্ধবীদের বলেছিলাম যে. পড়াশুনার জগতে আমার নতুন কিছু বন্ধুর সূচনা হয়েছে সেটা হল মাই একাডেমির সংশ্লিষ্ট মহৎ উদ্যোক্তাদের সংঙ্গে। আমি চোখে দেখি নাই তবুও আমার ছোট মনে বন্ধুর আসন রয়েছে তাদের জন্য । বন্ধু মানেই তো নিজের সমস্যা অন্যের কাছে তুলে ধরা । আমিও তাই আমার বন্ধু ( মাই একাডেমি ) এর কাছে উচ্চতর সমস্যা তুলে ধরলাম। আমি যত টুকু পেরিছি আপনাদের ছোট বন্ধু হিসাবে আমি এলাকার শিক্ষা প্রতিষ্টান গুলোতে আপনাদের মহৎ কাজের কথা বলতে চেষ্টা করেছি এবং তাতে আমি সফল হয়েছি। মহান ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি।
আপনাদের ছোট বন্ধুকে মনে পড়লে ফোন করবেন।
মোবাইলঃ- 01783-045043
Admin
নব বর্ষের শুভেচ্ছা । আপনি আমাদের শ্রেষ্ঠ বন্ধু । আমরা আপনার মতো একজন বন্ধু পেয়ে গর্বিত । আপনার পরামর্শে উৎসাহিত হয়ে আমরা উচ্চতর গণিতের উপর কাজ শুরু করেছি । কাজ শেষ হোলে আমরা আপনাকে জানাবো । আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ।
sompodroy
28 December 1:10 pm
মাই একাডেমিকে শুভেচ্ছা জানাই। আমি আপনাদের সাথে উচ্চতর নিয়ে ফোনে কথা বলেছি। আমি জানি না গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য মাই একাডেমি উচ্চতর নিয়ে কত টুকু ভাবছেন। তবে...মাই একাডেমির কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে যে.আপনারা যেন নবম-দশম শ্রেণির উচ্চতর গনিত ভিডিও আপলোড করে গ্রামের ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় এক ধাপ এগিয়ে নিয়ে যায়।
Admin
আমরা আপনার পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করছি । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।
কামরুল হাসান
23 December 9:16 am
মাই একাডেমীকে শুভেচ্ছা। আমি বিষয় আপডেট করতে চাচ্ছি। কিন্তু ম্যাণু প্যাইজের এলোমেলো অবস্থার কারণে তা আপডেট করতে পারছি না । দয়া করে জানাবেন।
Admin
মাই একাডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ । আপনি কোন বিষয় কোথায় আপডেট করতে চাচ্ছেন তা বলেননি । এখানে শুধুমাত্র নির্ধারিত গবেষকগণ বিষয় আপডেট করতে পারেন । ক্যাম্পাস বা ম্যাগাজিনে যে কেউ লিখতে পারেন সেখানে মেনু কোন গুরুত্বপূর্ণ বিষয় নয় । আপনার কোনো অসুবিধা হলে অনুগ্রহ করে ফোনে যোগাযোগ করলে আমরা সাথে সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করবো । আমাদের সাথে কাজ করার আগ্রহ থাকলে প্রদত্ত ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হোলো । আবারো ধন্যবাদ ।
মোহাম্মদ আলী
12 December 6:46 am
এডমিন স্যার,
আসসালামু আলাইকুম।আপনাদের এই মহতি উদ্যোগের জন্য প্রথমেই আপনাদের জানাই বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞতা।
আমি মূলতঃ একজন শিক্ষক হলেও আপনাদের পরিচালিত কার্যক্রমে অবিভূত।আপনাদের এই শিক্ষা বিস্তরন কার্যক্রমটি কবে থেকে শুরু করেছেন আর কত দিন চালাবেন জানালে খুশি হব।
Admin
আপনার উৎসাহমূলক কথায় আমরা অনুপ্রাণিত । এপ্রিল ২০১৫ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। আমরা অনাগত দিন গুলিতে পড়াশোনাকে আনন্দদায়ক, সহজ, যেকোনো সময় এবং সকল স্থানে বৈষম্যহীন ভাবে ছড়িয়ে দেয়ার জন্য কাজ করে যাবো । আপনি আমাদেরকে সাহায্য করতে চাইলে ওয়েবসাইটের মোবাইলে যোগাযোগ করতে পারেন । আমাদের বিশ্বাস আপনার মেধা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে । আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ।
মুহাম্মাদ আসিফ উজ জামান অর্ণব
6 December 2:54 pm
মাই একাডেমী কর্তৃপক্ষের নিকট একটি প্রশ্ন, আপনারা কি কোন প্রতিষ্ঠানে আয়োজিত বিজ্ঞান মেলার জন্য স্পন্সরিং করেন? আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ (প্রাপ্তন রাইফেলস পাবলিক কলেজ) বিজ্ঞান ক্লাব থেকে বলছি। ২০১৬ এর জানুয়ারির মাঝামাঝি সময়ে আমাদের ক্লাব পিলখানার অভ্যন্তরে আমাদের কলেজ প্রাঙ্গণে একটি বিজ্ঞান মেলার আয়োজন করতে যাচ্ছে। বিজ্ঞানমেলাটি সুষ্ঠ ভাবে আয়োজনের উদ্দেশ্যে প্রয়োজনীয় আর্থিক যোগানের জন্য আমরা স্পন্সর খুঁজছি। আপনারা যদি আগ্রহী হন আমাদের বিজ্ঞানমেলার মোট বাজেটের একটি অংশ স্পন্সিং করতে, তবে আমার সাথে 01521433658 এই নম্বরে যোগাযোগ করুন। আমরা বিজ্ঞানমেলাটিতে আপনাদেরকে আপনাদের চাহিদামতো সুযোগ-সুবিধা প্রদানের সর্বোচ্চ চেষ্টা করবো।
-মুহাম্মাদ আসিফ উজ জামান অর্ণব
সভাপতি (প্রশাসন)
বিএনএমপিসি বিজ্ঞান ক্লাব
পিলখানা, ঢাকা-১২০৫
Admin
মাই একাডেমির সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ। মাই একাডেমি নীতিমালা অনুযায়ী শুধু মাত্র জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে সহশিক্ষামূলক কর্মকাণ্ড উৎসাহিত করে থাকে এবং সংশ্লিষ্ট অনুষ্ঠান স্পন্সর করে । ইতিমধ্যে মাই একাডেমি সেন্ট জোসেফ স্কুলের সাথে একটি আন্তর্জাতিক উৎসবের পরিকল্পনা করেছে এবং অন্য কোন কর্মকাণ্ডে আপাতত অংশগ্রহণের পরিকল্পনা নাই। ভবিষ্যতে কোন সুযোগ হলে মাই একাডেমি অবশ্যই আপনাদের স্কুলের সাথে কাজ করবে । ধন্যবাদ ।
আদনান রাহমাতুল্লাহ
11 December 1:40 am
আমি একজন ছাত্র। আমি আপনাদের app টি use করতে পারছি না। app টি বাংলায় না?
Admin
আমাদের app টি ব্যবহারে কি সমস্যা হচ্ছে ? Install হয় না ? Please call us in given numbers for help if needed. হ্যাঁ app টির পড়াশুনার ডাটা আমাদের অন-লাইন পোর্টালের মতই। বুঝতে অনেক সহজ । মাইএকাডেমিতে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
Mojamelislam
29 November 1:11 pm
আপনারা যদি নবম দশম শ্রেণির উচ্চতর গনিত এর জন্য সকল ভিডিও তৈরি করেন তাহলে ছাত্র-ছাত্রীদের অনেক উপকার হবে। আমি মুলত একজন শিক্ষক হলেও আপনাদের সাহায্য কামনা করছি। প্রয়োজনে আপনাদের সাথে আমি কাজ করতে ইচ্ছুক। তবে আপনারা দয়াকরে নবম দশম শ্রেণির উচ্চতর গনিত ভিডিও এর মাধ্যমে প্রকাশিত করলে আমি খুশি হব। ..........ধন্যবাদ.......আমার মতামতের উত্তর প্রদান করার জন্য.........আপনাদের কার্যক্রমে আল্লাহ আপনাদের সহায় হোক এই কামনা করছি।
Admin
মাই একাডেমির জন্য আপনার দোয়া পেয়ে আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি । নবম-দশম শ্রেণির গণিতের জন্য আমরা কাজ করে যাচ্ছি । আপনার মতো যোগ্য এবং উৎসাহী শিক্ষক আমাদের প্রয়োজন এবং আপনার সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য আরও মান সম্পন্ন কাজ করতে পারবো বলে আশাবাদী । যোগাযোগের জন্য চেয়ারম্যানের মোবাইল নম্বর ০১৭১৪০২৬৮০৮ । আবারও ধন্যবাদ ।
Mojamelislam
27 November 1:34 am
ভাই.....আপনাদের কার্যক্রম কবে নাগাদ শেষ হবে এবং সম্পন্ন রুপে ছাত্র-ছাত্রীরা ভিডিও এর মাধ্যমে ক্লাস করতে পারবে। মুলত আপনারা কয়েক-টি বিষয় ভিডিও আপলোড করার পর আর আপনাদের কোন প্রকার সাড়া নেই। দয়া করে আপনারা সব বিষয়ে ভিডিও আপলোড করুন এবং দেশের ছাত্র-ছাত্রীদের মাঝে ঞ্জানের আলোয় ভরিয়ে দিন......যাতে করে তারা অতি অল্প সমায়ে তাদের পড়া সহজে মনে রাখতে পারে। .........ধন্যবাদ....আপনাদের খুব সুন্দর মনোভাব ও ছাত্র-ছাত্রীদের কল্যান-মুলক করার জন্য।.
Admin
মাই একাডেমির উপর আপনার মতামত এবং পরামর্শের জন্য ধন্যবাদ । আপনার মতো প্রায় ১,৪০,০০০ ভিজিটর ইতোমধ্যে মাই একাডেমি ভিজিট করে আমাদেরকে উৎসাহিত করেছেন । পঞ্চম এবং নবম-দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের সকল বিষয় পর্যাপ্ত ভিডিও এবং অন্যান্য তথ্য সহ আছে যা কয়েক হাজার শিক্ষার্থী ব্যবহার করে উপকৃত হচ্ছে ।একাদশ- দ্বাদশ শ্রেণির বাংলা নতুন ভাবে আনা হয়েছে । অন্যান্য বিষয়ের উপর কাজ চলছে । একসাথে সকল বিষয়ের উপর ভিডিও তৈরি করা এবং অন্যান্য সকল শ্রেণির জন্য কাজ করার আমাদের পক্ষে কঠিন । আপনি কোন শ্রেণির জন্য আগ্রহী বা কোন শ্রেণি আপনার প্রয়োজন জানালে আমরা বিবেচনা করবো । ধন্যবাদ
শাহ মোঃ আবু সোয়াদ
19 November 3:08 pm
ভাই, আপনাদের কার্যক্রম কি চলতেছে। আপনাদের কত দিন লাগবে নবম শ্রেনির বিষয়(ভিডিও) তৈরি করতে এবং আপনারা কেন-ই বা ভিডিও আপলোড করতেছেন না।
দয়াকরে আমাকে একটু কি জানাবেন।
আপনাদের ভিডিও আপলোড করলে আমাকে দয়াকরে জানাবেন।
Admin
মাই একাডেমি'র কার্যক্রম নিয়মিতভাবে চলছে। প্রতিনিয়ত মাই একাডেমির ডাটাবেস হালনাগাদ করা হচ্ছে । এখানে আপনি সবসময় সর্বশেষ তথ্য পাবেন যা আপনাকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করবে । নবম- দশম শ্রেণির বাংলা গদ্য, পদ্য এবং জীব বিজ্ঞানের ভিডিও আপলোড করা হয়েছে । ভিডিও তৈরি অত্যন্ত ব্যায়বহুল ও সময় সাপেক্ষ বিষয় । গ্রাহক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমরা অন্য বিষয়ের ভিডিও আপলোড করবো । মাই একাডেমির সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ।
sompodroy
11 November 2:44 am
আমি দেখি গ্রামের ছাত্ররা উচ্চতর নেওয়ার পর শ্রেণির শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে। কিন্তু অনেকে তা ভালো ভাবে বুঝতে পারে না । তার ফলে তাদের মনে,উচ্চতর নিয়ে চিন্থায় পড়ে যায় যার কারনে অনেকে ভালো ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ থেকে আর অন্য দুই বিভাগে যায় যে খানে গনিতের কোন বিদ্যমান নাই। তা ছাড়াও গ্রামের ছাত্র-ছাত্রীরা একক ভাবে প্রাইভেট পড়তে পারে না তাদের সামর্থ্য (টাকা ) কম বলে। মাই একাডেমির কাছে আমার একটাই অনুরোধ নবম দশম শ্রেণির উচ্চতর গনিত বিষয় আগে ভালো ভাবে উপস্থাপন করে ভিডিওর মাধ্যমে গরীব ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার সুযোগ সৃষ্টি করা।
আশা করি আমার এই অনুরোধ টুকু আপনারা মনে রাখবেন।
Admin
আমরা গুরুত্বের সাথে আপনার প্রস্তাব বিবেচনা করবো । ভবিষ্যতে সকলের চাহিদা এবং আর্থিক সামর্থ্য বিবেচনা করে পদক্ষেপ নেয়া হবে । মাই একাডেমিতে আমরা ন্যুন্যতম খরচে সেবা দিয়ে থাকি নতুবা মাই একাডেমি চালানো কঠিন হয়ে পরবে । আপনাদের সহযোগিতা একান্ত কাম্য । আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ।
Google Plus
26 February 12:10 pm
মাইএকাডেমি কর্তিপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ , নবম দশম শ্রেণির শারীরিক শিক্ষা,স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ডিজিটাল বইটা যদি দিতেন । তাহলে আমার অনেক উপকার হত ।
আমরা কাজ করে যাচ্ছি । কাজ শেষ হলে আপনাদেরকে জানানো হবে । তবে এখনি বইগুলির কিছু কিছু অংশ পাওয়া যাবে । মাই একেডেমি ভিজিট করার জন্য ধন্যবাদ ।