৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণের জন্য সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। আর এই পরীক্ষা কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তার একটি তালিকা দিয়েছে পিএসসি।
পরীক্ষার দিন গুলোতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বন্ধ রাখার জন্য পিএসসির সচিব মো. নূরুন নবী তালকদার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইনকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়েছে।
সুত্রঃ দৈনিক শিক্ষা