বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ভারমুক্ত চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা।
১৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এর আগে মাদ্রাসা বোর্ডের রেজিস্টার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন ইংরেজি বিভাগের এ অধ্যাপক। এ প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ছায়েফ উল্যাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে চেয়ারম্যান পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
একইদিন সিভিল কোডের ৪৭ ধারা অনুযায়ী অধ্যাপক ছায়েফ উল্যা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পণ করে চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেন।
সুত্রঃ দৈনিক শিক্ষা