logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

মোবাইল ব্যাংকিংয়ে উপবৃত্তি পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

আপডেট: আগস্ট ২৫,২০১৬ ‌ | ক্যাটাগরি: প্রাথমিক শিক্ষা

টেলিটক এবং শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে পেমেন্ট ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং রূপালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হবে।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসময় উপস্থিত থাকবেন।চুক্তির ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ হাতে পাবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ১০০ টাকা করে এবং প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাসিক ৫০ টাকা করে উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রতি তিন মাস পর পর তারা উপবৃত্তির অর্থ পান।

বর্তমানে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯৫ লাখ ৫২ হাজার ৯৭৯ এবং প্রাক-প্রাথমিকে ৩০ লাখ ৮৮ হাজার ৪৬০ জন। চলতি বছর থেকে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

চুক্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব হুমায়ুন খালিদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।

সুত্রঃ দৈনিক শিক্ষা

 

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ