অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসিফ-উজ- জামানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমান সচিব মায়ুন খালিদ অবসরে যাচ্ছেন।
এছাড়া পৃথক আদেশে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক (শিক্ষা ক্যাডার, সহকারী অধ্যাপক, দর্শন) সেলিনা বেগমের চাকরি বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার পূর্বক নিজ অধিক্ষেত্র শিক্ষা মন্ত্রণালয়ে প্রত্যর্পন করা হয়েছে।