logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

কিন্ডারগার্টেনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি

আপডেট: সেপ্টেম্বর ০৭,২০১৬ ‌ | ক্যাটাগরি: প্রাথমিক শিক্ষা

অননুমোদিত কিন্ডারগার্টেন প্রতিরোধে করণীয় ঠিক করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা কমপক্ষে এক বছর বাড়ানোর দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ থেকে মোট ছয়টি দাবি উত্থাপন করা হয়। এসবের মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধনপ্রক্রিয়া গতিশীল করা, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়ে পানি ও বিদ্যুৎ বিল আবাসিক হারে নির্ধারণ, রিভিউ কমিটির সভা প্রতি মাসে একবার করে করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ঐক্য পরিষদের মহাসচিব মো. রেজাউল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. ইসকান্দার আলী হাওলাদার, উপদেষ্টা অধ্যাপক এ কে এম ফজলুল হক প্রমুখ।

সুত্রঃ দৈনিক শিক্ষা

 

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ