logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

এসএসসিতে ৭টি সৃজনশীল বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট: সেপ্টেম্বর ২৫,২০১৬ ‌ | ক্যাটাগরি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক

এসএসসি পরীক্ষায় ৭টি সৃজনশীল পদ্ধতি বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।রোববার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরীর বিভিন্ন স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিক্ষোভ সমাবশে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বলেন, টেস্ট পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এই সময়ের মধ্যে সরকার যে ৭টি সৃজনশীল পদ্ধতি ঘোষণা করেছে তাতে শিক্ষার্থীদের ভোগান্তি বাড়বে।

পরীক্ষা দিতে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে শিক্ষার্থীদের। অতিসত্বর লক্ষাধিক শিক্ষার্থীর দাবি মেনে ৭টি সৃজনশীল প্রশ্ন বাতিলের দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

সবাবেশে নাসিরাবাদ সরকারী উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুলসহ নগরীর বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সুত্রঃ দৈনিক শিক্ষা

 

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ