logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট: সেপ্টেম্বর ২৮,২০১৬ ‌ | ক্যাটাগরি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক

পরীক্ষার মান বণ্টন পরিবর্তনসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে অংশ নেয় বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী।

এসময় শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

পরে জেলা প্রশাসক আব্দুল আওয়াল এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানান। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এসময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দুই ঘণ্টা ১০ মিনিটে দেওয়া কঠিন হয়ে পরে।

সেখানে দুই ঘণ্টা ৩০ মিনিটে সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর কীভাবে দিবো আমরা? তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে সৃজনশীল সাতটির পরিবর্তে ছয়টি করার দাবি জানানো হয়।

৬ দফা দাবি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

সুত্রঃ দৈনিক শিক্ষা

 

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ