logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

ব্যাংক একাউন্ট খোলা নিয়ে ক্ষুব্ধ শিক্ষকরা

আপডেট: অক্টোবর ১৬,২০১৬ ‌ | ক্যাটাগরি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক

ঢাকা বোর্ডের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের অনলাইনে তথ্য প্রেরণের জন্য ইটিআইএফ (ইলেক্ট্রনিক টিচার্স ইনফরমেশন ফরম) পূরণের পূর্বে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার শর্ত জুড়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

গত ৩ অক্টোবর ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক নোটিশে ইলেক্ট্রনিক টিচার্স ইনফরমেশন ফরম পূরণের জন্য আগামী ২৭ অক্টোবর পর্যন্ত সময় নির্ধারিত করা হয়। নোটিশে বলা হয়, আগ্রহী প্রত্যেক শিক্ষককে সোনালী ব্যাংকে একাউন্ট খুলে তারপর তথ্য পূরণ করতে হবে।’

নতুন একাউন্ট খুলতে গিয়ে ঝাক্কি-ঝামেলা এবং বাৎসিরক চার্জসহ নানারকম ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষকরা। তাই যে যেভাবে যে একাউন্ট ব্যবহার করে আসছেন সেই একাউন্ট বহাল রাখার দাবি শিক্ষকদের।

এ বিষয়ে ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুক হোসেন ফকির বলেন, সোনালী ব্যাংকের একাউন্ট খোলার জন্য ব্যাংকের শর্ত অনুযায়ী নূন্যতম এক হাজার টাকা একাউন্টে জমা রাখতে হয়। তাছাড়া লেনদেন না করলে বার্ষিক মোটা অংকের চার্জও পরিশোধ করতে হয়।

অপরদিকে খাতা মূল্যায়নের জন্য যে টাকা দেওয়া হয় তা সাথে সাথে না দিয়ে এক বছর পর দেওয়া হয়। ফলে একজন শিক্ষক যে টাকা পায় তার একটা বড় অংশ একাউন্ট বাবদ খরচ হয়ে যাবে।

পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খাদিজা খাতুন বলেন, সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য বিদ্যালয় থেকে ছুটি নিয়ে উপজেলা সদরে যেতে হবে। তাছাড়া নতুন ব্যাংকে একাউন্ট খোলা টাকা খরচসহ অনেক ঝামেলার কাজ।

ঝামেলা এড়াতে তথ্য পূরণে শিক্ষকগণ যে ব্যাংক একাউন্ট থেকে বেতনের টাকা উত্তোলন করেন সে একাউন্ট ব্যবহারের দাবি জানান।

মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াহাব বলেন, নতুন করে সোনালী ব্যাংকে একাউন্ট খোলার জন্য অনেক শিক্ষককেই তথ্য প্রেরণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের স্ব স্ব একাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা দিলে শিক্ষকদের জন্য সহজ হবে।

সুত্রঃ দৈনিক শিক্ষা

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ