logo

জাতীয় পাঠ্যক্রম ভিত্তিক

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য শ্রেষ্ঠ অনলাইন পড়াশুনা

উপবৃত্তি ফরম পূরণে ফের সার্ভার জটিলতা

আপডেট: অক্টোবর ১৬,২০১৬ ‌ | ক্যাটাগরি: বিবিধ

উচ্চ মাধ্যমিকের অনলাইন উপবৃত্তি ফরম পূরণে ফের জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।১৭ অক্টোবর ফরম পূরণের শেষ সময় হলেও ১৪ অক্টোবর সকাল থেকেই ফরম পূরণ করার পরে সেভ নিচ্ছে না বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর “উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি নীতিমালা” মোতাবেক ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের মধ্যে ৪০ শতাংশ এবং ছাত্রদের ১০ শতাংশ হিসেবে উপবৃত্তি দেয়ার লক্ষ্যে stipend data management software নামে একটি সফটওয়্যারের চালু কর হয়।

২০১৬ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক শ্যাসা প্রসাদ বেপারী স্বাক্ষরিত এক নোটিশে ওই সফটওয়্যারের মাধ্যমে ২ অক্টোবর মধ্যে অনলাইনে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেয়া হয়।

সফটওয়্যারের কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের তথ্য এন্টি করতে না পারায় পূনরায় ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ১৭ অক্টোবর পর্যন্ত তথ্য এন্ট্রি করার সময় বৃদ্ধি করা হয়।

৩ অক্টোবর অনলাইনে কাজ করতে গিয়েও সার্ভারের সমস্যার খবর পাওয়া যায়।পরবর্তীতে কিছু কিছু প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারলেও ১৪ অক্টোবর সকাল থেকে সার্ভারের সমস্যার কারণে আর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা সম্ভব হয় নি।

কাঠালিয়া সদর ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান ও ছিটকী নেছারিয়া ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. সাইদুর রহম জানান, সফটওয়্যারে ঢুকে সকল কাজ সম্পন্ন করে সেভ দেয়ার সময় server error/application লেখা আসে।

সুত্রঃ দৈনিক শিক্ষা

ক্যাটাগরি

সাম্প্রতিক তথ্যসমূহ