শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে তাসখন্দের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আগামীকাল থেকে শুরু দুইদিনব্যাপী এ সম্মেলনে যোগ দিবেন।
তিনি উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক গাউসুল আজম সরকার।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সোমবার ভোর ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছেন মন্ত্রী। তিনদিনের সফর শেষে ২০ অক্টোবর তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
সুত্রঃ দৈনিক শিক্ষা