খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির জন্য এবার ৬টি স্কুল ও ১টি ইনস্টিটিউটের আওতায় ২৮টি ডিসিপ্লিনে মোট ১২১১ টি আসনের বিপরীতে রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৭৪১ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে গড় আবেদন পড়েছে প্রায় ৩৭ টি।
২ অক্টোবর (রোববার) আবেদনের শেষ সময় পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে (ই) ১৩ হাজার ৩৬৫টি, জীব বিজ্ঞান স্কুলে (এল) ১২ হাজার ৬৪০টি, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে (বি) ৩ হাজার ১৭৫ টি, কলা ও মানবিক স্কুলে (এ) ৫ হাজার ৭৬৯ টি, সামাজিক বিজ্ঞান স্কুলে (এস) ৫ হাজার ৬২৭টি, আইন স্কুলে ৩ হাজার ২৬৩টি চারুকলা ইনস্টিটিউটে (এফ) ৯০২ টি আবেদনসহ সর্বমোট ৪৪৭৪১ টি আবেদন জমা পড়েছে।
প্রত্যেক স্কুল (অনুষদ) ও ইনস্টিটিউটে পৃথকভাবে মোট আবেদনকারীর সর্বোচ্চ ৭ হাজারতম জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
ভর্তি পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীদের তালিকাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে(www.ku.ac.bd) এবং (ku.cloudonebd.com) পাওয়া যাবে।
এছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করে জানা যাবে।
আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১ টা থেকে বেলা ২-৩০ টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল ৩-৩০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে ১০-৩০ টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা ২-৩০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা ২-৩০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুত্রঃ দৈনিক শিক্ষা