তৃতীয় দফায় বাড়ল উচ্চ মাধ্যমিকের অনলাইন উপবৃত্তির ফরম পূরণে সময়। ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত সময়ে ফরম পূরণ করা যাবে। উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্পের ওয়েব সাইটে (www.hssp.gov.bd) সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে, তথ্য প্রেরণের জটিলতা এড়ানোর জন্য শেষ তারিখের অপেক্ষা না করে যে সকল শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করা হয়নি তাদের তথ্য অতি দ্রুত প্রেরণ করতে ও ইতিপূর্বে যে সকল প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করেছেন তা পূনরায় এন্ট্রি না করার জন্য নোটিশে বলা হয়েছে।
এর আগে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে ১৭ অক্টোবর ফরম পূরণের শেষ সময় নির্ধারিত ছিল। কিন্তু ১৪ অক্টোবর সকাল থেকেই ফরম পূরণ করতে না পারায় নতুন করে সময় বাড়ানো হয়েছে।
সার্ভার জটিলতায় ফরম পূরণ করতে না পারায় ১৫ অক্টোবর দেশের একমাত্র জাতীয় অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষায় ‘উপবৃত্তি ফরম পূরণে ফের সার্ভার জটিলতা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সুত্রঃ দৈনিক শিক্ষা