২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৯ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় ঘোষণা করা হবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান এবং ১ অক্টোবর (শনিবার) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।