৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষার (প্রিলিমিনারি) পরীক্ষার্থীদের সকাল নয়টার মধ্যে কেন্দ্রে ঢোকার নির্দেশনা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামীকাল শুক্রবার হতে যাওয়া এই পরীক্ষায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
ঢাকার ১২৩টি কেন্দ্রসহ ছয় বিভাগের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী হাকিম উপস্থিত থাকবেন। পরীক্ষার কক্ষে কোনো রকম বইপত্র, মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিকস ডিভাইস, হাতঘড়ি, পকেটঘড়িও সঙ্গে আনা যাবে না। প্রতিটি কক্ষেই ঘড়ি থাকবে।
পিএসসির চেয়ারম্যান...বিস্তারিত
ছত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক ও ব্যাগ নিয়ে পরীক্ষা কক্ষে ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করে ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে বলে মঙ্গলবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএসের লিখিত পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘঢ়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। পরীক্ষার হলে সময় জানার জন্য...বিস্তারিত
৩৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিসিএস রহস্য! কি করবেন আর কি করবেন না।
ধরুন আপনারা ৫ জন বন্ধু আছেন। ৫ জনের কাছে ৫ টা আপেল আছে। আপনাদের বলা হলো ৫ টা আপেল এক্সচেঞ্জ করতে তাহলে প্রত্যেকের কাছে কয়টা আপেল থাকবে? খুব সহজ ১ টা করে। যদি বলা হয় ৫ টা টপিক সবাই সবাইকে শেয়ার করবে তাহলে সবাই কয়টা টপিক জানল? উত্তর ৫ টা। আপনার প্রস্তুতি সহজবোধ্য করতে ও অধিক কারয’করী করতে গ্রুপ...বিস্তারিত
ইংলিশ নিয়ে লেখার আগে একটা বিষয় জানাতে চাই যা আমার অভিজ্ঞতা থেকে বুঝেছি।বিসিএস রিটেন পরীক্ষা যেমন বিসিএস ক্যাডার নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ তেমনি রিটেন পরীক্ষার মধ্যে কেবল ইংলিশ যোজন যোজন তফাত তৈরি করে দেয় প্রতিযোগীদের মধ্যে।এখানে যেমন ৭০% মার্কস পাওয়া সম্ভব তেমন ৪০% মার্কস পাওয়াও সহজ।তাই রিটেনের প্রস্তুতি গ্রহণের জন্য ইংলিশকে সর্বোচ্চ প্রায়োরেটি দেওয়া উচিত।এবার ইংলিশ ১ম ও ২য় পত্রের সিলেবাস কেন্দ্রিক প্রস্তুতি কৌশল নিয়ে আলোচনা করি-
ইংরেজি ১ম পত্র
(মার্কসঃ১০০)
এই লেখাটি তাদের জন্য যারা বিসিএস নিয়ে একটু অগ্রীম প্রস্তুতি নিচ্ছে (যারা অনার্স লেভেল থেকে প্রস্তুতি শুরু করছেন)- প্রথম বলি যত দ্রুত আপনি ক্যারিয়ার রিলেটেড পড়াশুনা করবেন ততদ্রুত আপনার ভাল ক্যারিয়ার গঠিত হবে।
আমি ধরে নিলাম আপনারা অনার্স ৩য়/৪র্থ বর্ষে আছেন সেই হিসাবে আপনাদের হাতে বিসিএস প্রস্তুতির জন্য কম পক্ষে ১ বছর সময় আছে।এখন এই ১ বছর সময় বিসিএসের পিছনে কিভাবে কাজে লাগাবেন তার একটা টাইমলাইন দিলাম প্রস্তুতির প্রথম ধাপ :(এই...বিস্তারিত
আমার মনে হয়, বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার বৈতরণী পার হওয়াটাই সবচেয়ে কঠিন। কারণ এই পরীক্ষায়ই বাদ পড়েন সবচেয়ে বেশি প্রার্থী। তুমুল প্রতিযোগিতামূলক এ চাকরিযুদ্ধে উতরে যেতে ভালো প্রস্তুতি যেমন থাকা চাই, তেমনি গুরুত্বপূর্ণ পরীক্ষার দুই ঘণ্টা সময়।
আমাদের সময়ে বাছাই পরীক্ষা হতো এক ঘণ্টার। এবারই প্রথম দুই ঘণ্টার পরীক্ষা হবে। যারা মাথা ঠাণ্ডা রেখে এই দুই ঘণ্টা পার করতে পারবেন, বিসিএসের প্রথম ধাপ তারাই অতিক্রম করতে পারবেন। পরীক্ষার আগের রাতে পরীক্ষা কেন্দ্রের...বিস্তারিত
সরকারি চাকরিতে সম্মান তো আগেই ছিল। এ বছর থেকে শতভাগ বেতনও বেড়েছে। কাজেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন। আপনার জন্যই হয়তো দুয়ারে কড়া নাড়ছে ৩৭তম বিসিএস।
বিসিএসের প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা। ক্যাডার হতে হলে আপনাকে সফলতার সাথে এই ধাপ পার হতে হবে। এই লেখাটি মূলত বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন খুব ভাল নয় কিংবা চাকরি বা অন্য পড়াশোনার পাশাপাশি বিসিএস দেবেন বলে ঠিক করেছেন তাদের জন্য। হাতে যদি ৩০-৪৫ দিন সময়...বিস্তারিত
৩৬তম বিসিএস প্রিলিতে কাট-অফ মার্কস ৯০’য়ের বেশি হওয়ার কথা নয়। যাঁরা এই মার্কস পাবেন ভাবছেন, তাঁরা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া শুরু করুন, রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকবেন না। বাজারের সব সেট গাইড বই কিনে ফেলুন; সাথে কিছু রেফারেন্স বই। বইয়ের পেছনে বিনিয়োগ করুন, কাজে লাগবে। বেশি বেশি প্রশ্নের ধরণ স্টাডি করুন। নিজের সাজেশনস নিজেই রেডি করুন, সম্ভব হলে অন্তত ৪-৫ সেট। চেষ্টা করবেন, প্রতি পেজে অন্তত একটা উদ্ধৃতি, ডাটা,...বিস্তারিত
ইংরেজি আমরা ছোটবেলা থেকেই পড়ি। কিন্তু অনেকেই এতে বেশ দুর্বল এবং ভয় পান। এর কারণ দুটো। যথা (ক) ইংরেজি একটি বিদেশি ভাষা। (খ) পড়ার সময় অনেকেই তেমন আগ্রহ বোধ করেন না। তাই হয়তো ভালো কিছু হয় না। কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, ইংরেজিতে ভালো করার কোনো বিকল্প নেই এবং ভালো করা সম্ভবও। বিসিএস পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর গুরুত্ব অপরিসীম।
বিসিএস প্রিলিমিনারিতে ব্যাকরণে ২০ নম্বর এবং সাহিত্যে ১৫ নম্বরসহ মোট...বিস্তারিত
ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এতে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৫৮ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃতদের নিয়োগ দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, বুধবার (১৭ আগস্ট) বিকেলে কমিশনের সভায় ৩৫তম বিসিএসের ক্যাডার পদের মৌখিক পরীক্ষার ফল অনুমোদন করা হয়েছে।
পিএসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) ও টেলিটক মোবাইলে প্রার্থীরা ফল জানতে পারবেন বলেও জানান পিএসসি চেয়ারম্যান।
৭৪ জন প্রার্থীর ফলাফল...বিস্তারিত
৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণের জন্য সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে। আর এই পরীক্ষা কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তার একটি তালিকা দিয়েছে পিএসসি।
পরীক্ষার দিন গুলোতে এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস বন্ধ রাখার জন্য পিএসসির সচিব মো. নূরুন নবী তালকদার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব...বিস্তারিত
দেশের লাইব্রেরিগুলোতে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের বদলে ক্লাস ও বিসিএসের পড়া পড়েন এবং প্রস্তুতি নেন বলে দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মঙ্গলবার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জাতীয় গণগ্রন্থাগারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠানে।
সমঝোতা অনুযায়ী দেশের গণগ্রন্থাগারগুলোকে ডিজিটাল করা হচ্ছে। প্রথম পর্যায়ে ২৫টি গণগ্রন্থাগার ও শিশু একাডেমি গ্রন্থাগার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এনজিও’র ৫টিসহ মোট ৩০টি গ্রন্থাগারকে ডিজিটাল করা হবে।...বিস্তারিত
৩৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা গ্রহণেরর জন্য সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর, আর পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট তারিখে সকাল ও বিকেলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার (১৬ আগস্ট) পিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,...বিস্তারিত
বিসিএস ক্যাডার হওয়া অনেক মানুষেরই স্বপ্ন। আর এ স্বপ্নচারী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মধ্যে আমার কাছে প্রিলিমিনারিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণও বটে। এর কারণ দুটো। এক. এতে সর্বাধিক সংখ্যক প্রতিযোগী অংশ নেন (দুই লাখের অধিক)। দুই. এর নির্দিষ্ট কোনো পাস নম্বর নেই। অর্থাৎ কত পেলে যে প্রিলিতে উত্তীর্ণ হবেন, তা বলা যায় না। তাই...বিস্তারিত
সরকারি চাকরিতে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ তে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (০৯ আগস্ট) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ. ই. ম. নেছার উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট ও খুলনায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেবাস সংশোধন করে ৩৫তম বিসিএস...বিস্তারিত