বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির (একাংশের) কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনোয়ারুল ইসলাম তোতা। তিনি এক হাজার তিনশ’ সাতাশ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া নির্বাচনে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাচনের ফল প্রকাশ উপলক্ষে নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে...বিস্তারিত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়ের ওই ভবনে ৩৩৮ জন শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন।
অসংখ্য ফাটল, ছাদের পলেস্তরা ধসে পড়াসহ দেয়াল খুবই জরাজীর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তে প্রাণহানির আশঙ্কা করছে শিক্ষক ও অভিভাবকরা।
স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আশ্বাস দিলেও বিদ্যালয়টির সংস্কার হয়নি। জানা গেছে, ৪৫ শতক জমির ওপর ১৯৯৪ সালে স্থাপিত হয় ওই ভবনটি। ভবনটি নির্মাণের ১৮...বিস্তারিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে নারীদের আবেদন করার যোগ্যতা স্নাতক করা হচ্ছে। এ ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সম্মত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা উন্নীত করার জন্য নিয়োগবিধি সংশোধন করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। শিগগির তারা নিয়োগবিধির সংশোধনের খসড়া মন্ত্রণালয়ে পাঠাবে।
ডিপিই সূত্র জানায়, মূলত দুটি কারণে শিক্ষক পদে আবেদন করার জন্য নারীদের শিক্ষাগত যোগ্যতা উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি...বিস্তারিত
খুলনা বিভাগে প্রায় দেড় হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকদের দ্বৈত দায়িত্ব পালনের মধ্য দিয়ে কোনো মতে চলছে স্কুলগুলো। কোনো স্কুলে আট থেকে দশ বছর ধরে চলছে এ অবস্থা। সবচেয়ে বেশি প্রধান শিক্ষক শূন্য স্কুল রয়েছে যশোরে।
এ জেলায় এক হাজার ২৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৯৩২ জন। শূন্য রয়েছে ৩০০টি প্রধান শিক্ষকের পদ। এ নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে রয়েছে ক্ষোভ। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
খুলনা...বিস্তারিত
অননুমোদিত কিন্ডারগার্টেন প্রতিরোধে করণীয় ঠিক করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোর নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা কমপক্ষে এক বছর বাড়ানোর দাবি জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ থেকে মোট ছয়টি দাবি উত্থাপন করা হয়। এসবের মধ্যে রয়েছে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিবন্ধনপ্রক্রিয়া গতিশীল করা, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে...বিস্তারিত
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. আসিফ-উজ- জামানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বর্তমান সচিব মায়ুন খালিদ অবসরে যাচ্ছেন।
এছাড়া পৃথক আদেশে...বিস্তারিত
শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে না । যে জাতি যত শিক্ষিত; সে জাতি তত উন্নত। সেজন্য শিক্ষার আলো সবার ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলাদেশ সরকার দেশের ৬৮ হাজার গ্রামের প্রায় প্রতিটি গ্রামে গড়ে তুলেছে একটি করে প্রাথমিক বিদ্যালয়।
এসব বিদ্যালয়ে সকাল থেকে বিকাল অবধি নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম চালানো হয়। তবে পরিতাপের বিষয়, দেশের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান কার্যক্রমে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়।...বিস্তারিত
প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণিতে উন্নীত হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতা নারী ও পুরুষের ক্ষেত্রে স্নাতক পাস ধরে নিয়োগ বিধিমালা সংশোধনের প্রস্তাব করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
প্রাথমিক শিক্ষা অধিদফতর বলছে, নারীকে এগিয়ে নিয়ে এসে প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানসম্পন্ন করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদের সভাপতিত্বে সোমবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের এক...বিস্তারিত
বেদখল হইয়া গিয়াছে রাজধানীর ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি। এইসব জমি বস্তি, মার্কেট, কমিউনিটি সেন্টারসহ ব্যবহূত হইতেছে বিভিন্ন কাজে। বেদখল জমি উদ্ধারে বার বার তাগিদ দিয়া আসিতেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
এমনকি স্কুলগুলির জমি উদ্ধারের নির্দেশ দিয়াছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলোদয় হয় নাই। এইসব স্কুলের মধ্যে কোতোয়ালি থানাধীন এফকেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদপুরের সাতমসজিদ রোডে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাবাড়ীর ধলপুরে অবস্থিত...বিস্তারিত
দ্বিতল ভবনটি হেলে পড়েছে। ধসে পড়ার আশঙ্কায় স্থানীয় লোকজন এই ভবনের আশপাশ দিয়ে হাঁটতে চায় না। কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নুনিয়াছটা এলাকার উত্তর নুনিয়াছটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের এমনই হাল। ঝুঁকি নিয়ে এই ভবনেই পড়তে হচ্ছে দুই শতাধিক খুদে শিক্ষার্থীকে। এ বছরের শুরুতে বিদ্যালয়টির শিক্ষার্থী ছিল ৬০০। ভবনধস-আতঙ্কের কারণে ক্লাসে আসতে চায় না বেশির ভাগ শিক্ষার্থী। শিক্ষকেরা বলেন, নিয়মিত উপস্থিত থাকে বড়জোর ২০০ শিক্ষার্থী।
বিদ্যালয় ভবনটি ১৯৯৪ সালে নির্মাণ করা...বিস্তারিত
টেলিটক এবং শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে পেমেন্ট ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, টেলিটক বাংলাদেশ লিমিটেড এবং রূপালী ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হবে।
বুধবার (২৪ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসময় উপস্থিত থাকবেন।চুক্তির ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির অর্থ হাতে পাবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়,...বিস্তারিত
দেশে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে আড়াই হাজারের মতো উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।
কমিটির বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে, বর্তমানে ৯৬টি উপজেলায় শিক্ষা কর্মকর্তার পদ শূন্য। বিদ্যমান ২ হাজার ৫৮৯টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে কীভাবে ৬৫ হাজার বিদ্যালয়ের তদারকি ও শিক্ষার মান বাড়ানো সম্ভব? একজন সহকারী শিক্ষা কর্মকর্তার পক্ষে কীভাবে সম্ভব প্রতি মাসে গড়ে ২০টির...বিস্তারিত
ইংরেজ আমলে বিত্তশালী পরিবারের সন্তানদের শিক্ষার জন্য কাচারি ঘরে প্রাথমিক শিক্ষা দেওয়া হতো। তখন বাংলা ভাষা পড়ানোর জন্য পন্ডিত মহাশয়ও আরবি ভাষা যেমন কায়দা, আমপারা, কোরআন শরীফ, দোয়া ও হাদিস শিক্ষা দেওয়ার জন্য মুন্সী নিয়োগ দেয়া হতো। ক্রমান্বয়ে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করার পর জমিদার বা বিত্তশালীরা বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করে শিক্ষক নিয়োগ দেওয়া শুরু করেন। শেরে বাংলা এ.কে. ফজলুল হক প্রথমে প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও জেলা বোর্ডের নিয়ন্ত্রণে আনে।...বিস্তারিত
ঝুঁকিপূর্ণ ভবনে ধামরাই উপজেলার ভাড়াড়িয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চলছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠদান করা হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেই।
ঝড়-বাদলের এই দিনে যে কোনো মুহূর্তে এ স্কুল ঘরটি ধসে পড়ে ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বৃষ্টি হলেই কোমলমতি এ শিশুরা ভয়ে জড়সড় হয়ে শ্রেণির এক কর্ণারে...বিস্তারিত
চৌত্রিশতম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা করলে এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবন বৃত্তান্ত যাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও...বিস্তারিত