ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীদের জন্য মামাসেলফ স্নাতকোত্তর বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। ইরাসমাস মুন্দাস বৃত্তির কাঠামোয় এই বৃত্তি দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে ও ভালো ফলাফল করা সেরা শিক্ষার্থীদের।...বিস্তারিত
আমাদের দেশে শিক্ষার মান নিয়ে আজ ক’বছর ধরে নানা কথা উঠেছে। মানসম্মত শিক্ষা আমাদের দেশ থেকে যেন উঠেই যাচ্ছে । শিক্ষায় সরকারের নানামুখী উদ্যোগের পর ও এর কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব হয়ে উঠছে না । কিন্তু, কেন ?
মানসম্মত শিক্ষার জন্য সর্বাগ্রে মানসম্মত শিক্ষক প্রয়োজন।এ সত্যটি আমাদের সকলকে উপলব্ধি করতে হবে। মানসম্মত শিক্ষকই কেবল মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারেন । মানসম্মত শিক্ষকের অভাব ও শিক্ষকের মর্যাদার ঘাটতির কারণে আমাদের দেশে শিক্ষার...বিস্তারিত
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি নিয়ে দেশের কওমি অঙ্গনে এখন চলছে দ্বিমুখী বিতর্ক। যারা স্বীকৃতির বিপক্ষে আছেন তারা মূলত স্বীকৃতির বিপক্ষে নন; বরং তারাও স্বীকৃতি চান। তবে তাদের কেউ কেউ এ সরকারের থেকে স্বীকৃতি নিতে অনিচ্ছুক। যারা এই দাবির পক্ষে সোচ্চার, তাদের অধিকাংশই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের নেতা। তাই তারা এ সরকারকে এ মহৎ কাজের সুযোগটি দিতে ইচ্ছুক নন। আর কেউ কেউ বর্তমান কমিশনকে পছন্দ করছেন না। নিজেদের...বিস্তারিত
সৃজনশীল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করতে সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বুধবার কমিটির সভাপতি মোঃ আফছারুল আমীনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
সভায় ১২তম বৈঠকে গঠিত সাব-কমিটি কর্তৃক রিপোর্ট নিয়ে, সৃজনশীল পদ্ধতিতে শ্রেণীকক্ষে পাঠদানকারী শিক্ষকদের সক্ষমতা ও দক্ষতা অর্জনে গৃহীত কার্যক্রম, উপজেলা আইসিটি রিসোর্স সেন্টার স্থাপন প্রকল্পের অগ্রগতি, হালনাগাদ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জানানো হয়, উপজেলা আই.সি.টি....বিস্তারিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেছেন, বই পড়া, পত্রিকা পড়া এবং লেখালেখির অভ্যাস কমে যাওয়ায় শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, শব্দচয়ন, মৌলিক লেখার শৈলী ও বহুমাত্রিকতা কমে যাচ্ছে।
সহশিক্ষামূলক কার্যক্রমে তথা বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে এমনকি খেলাধূলাতেও অংশগ্রহণের মাত্রাও কমে গেছে। ফলে তাদের মানসিক ও শারীরিক উৎকর্ষতা আশাব্যঞ্জকভাবে ঘটছে না।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর একাডেমিক ভবনে ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এগ্রোটেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পরিবেশ...বিস্তারিত
দেশের ৪৫ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন করতে পারেন না। এটা আমাদের কথা নয় মাউশির একাডেমি সুপার ভিশন প্রতিবেদন। যা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। টেকসই উন্নয়নের(SDG) জন্য শিক্ষার উন্নয়ন আমাদের প্রধান বাহক। সেটাই যদি যত্নসহকারে বাড়িয়ে না নেয়া যায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার।
২০০৮ সালে প্রথম সৃজনশীল পদ্ধতি চালু হয়। এর পর থেকে সৃজনশীলতার মিছিলে বিভিন্ন পদ্ধতিগত পরিবর্তন হয়েছে। আমরা কাঠামোবদ্ধ সৃজনশীলতা থেকে বের হয়ে আসতে চাই। কিন্তু যতই চাই...বিস্তারিত
আইসিটি, বিজ্ঞান ও চারুকলা বিষয়ের ১৮ হাজার ২৮৩ জন শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমপিওভুক্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে অতিরিক্ত একশ তেতাল্লিশ কোটি ১৭ লাখ ১৫ হাজার টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নুসরাত জাবীন বানু সাক্ষরিত এ বিষয়ে পাঠানো সাম্প্রতিক এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ডিজিটাল...বিস্তারিত
অবৈধ কোচিং বাণিজ্য বন্ধের জন্য খুলনা বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৭টা থেকে শিক্ষা কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক কার্য্ক্রম যথাসময়ে শুরু হওয়া, মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন ও শ্রেণি পাঠদান পর্যবেক্ষন করেন কর্মকর্তারা।
এ সময় তারা রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সবুরননেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ফাতিমা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি ইকবালনগর মাধ্যমিক...বিস্তারিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সোমবার (১৭ অক্টোবর) সকালে তাসখন্দের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আগামীকাল থেকে শুরু দুইদিনব্যাপী এ সম্মেলনে যোগ দিবেন।
তিনি উজবেকিস্তানে অনুষ্ঠিতব্য ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৩তম সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অপর সদস্য হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক গাউসুল আজম সরকার।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সোমবার ভোর ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেছেন মন্ত্রী। তিনদিনের সফর শেষে ২০...বিস্তারিত
ইতালিতে বাংলাদেশিদের জন্য একটি কঠিন সময় যাচ্ছে। দিন যতই যায় ততই আইনের সংস্কার চলছে। অদূর ভবিষ্যতে এক সময়ের বসবাসের সুবর্ণ সম্ভাবনাময় দেশ ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ কঠিন হয়ে গেছে।
এরই মধ্যে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা পেতে অনেক পরিবর্তন আনা হয়েছে। ইতালিতে উচ্চ শিক্ষা অর্জনের এই পথটিও বিভিন্ন শর্তের কারণে এখন বন্ধের পথে।
তবে এখনও ফ্যামিলি রিইউনিয়ন ভিসা চালু আছে। তবে বর্তমানে ইতালিতে ফ্যামিলি ভিসার ক্লিয়ারেন্স পেতে অনেক দুর্ভোগ পোহাতে হয় প্রবাসীদের। আবার এই...বিস্তারিত
কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে ময়মনসিংহ কওমি শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামিয়া আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতি তাজুল ইসলাম কাসেমির সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন মাওলানা আব্দুল হাই, মাওলানা মোশারফ হোসাইন, মাওলানা সামছুল হক, কেন্দ্রীয় কওমি শিক্ষা সনদ বাস্তবায়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল-আমিন, মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।
বক্তারা বলেন, এদেশের কওমি মাদ্রাসার আলেমরা...বিস্তারিত
উচ্চ মাধ্যমিকের অনলাইন উপবৃত্তি ফরম পূরণে ফের জটিলতায় বিপাকে পড়েছেন প্রতিষ্ঠান প্রধানরা।১৭ অক্টোবর ফরম পূরণের শেষ সময় হলেও ১৪ অক্টোবর সকাল থেকেই ফরম পূরণ করার পরে সেভ নিচ্ছে না বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর “উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি নীতিমালা” মোতাবেক ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের মধ্যে ৪০ শতাংশ এবং ছাত্রদের ১০ শতাংশ হিসেবে উপবৃত্তি দেয়ার লক্ষ্যে stipend data management software নামে একটি সফটওয়্যারের চালু কর হয়।
২০১৬ খ্রিস্টাব্দের ২৪...বিস্তারিত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কেবল সনদ দেওয়ার উদ্দেশ্যে গতানুগতিক বিষয় পড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলো দায়িত্ব শেষ বলে মনে করলে হবে না। শিক্ষা নিয়ে মুনাফা করা যাবে না।
আজ শনিবার বিকেল চারটায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বড় বড় ডিগ্রি নিয়ে যদি কাজেই না লাগে, তাহলে সেসব ডিগ্রির প্রয়োজন নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরিতে...বিস্তারিত
এইচএসসি ও সমমানের পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলাকারী পরীক্ষকরা ফেঁসে যাচ্ছেন। ইতিমধ্যে যে সকল পরীক্ষক দায়িত্বে গাফিলতি করেছেন তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে সেই তালিকা ধরে এমপিও (বেতনের সরকারি অংশ/মান্থলি পে অর্ডার) বাতিল করা হবে। কেবল তাই নয় সংশ্লিষ্ট পরীক্ষককে ভবিষ্যতে খাতা মূল্যায়ন (উত্তরপত্র) করা থেকে বিরত রাখা হবে।
প্রতিবছরই পরীক্ষকদের ভুলের শিকার হচ্ছেন হাজার হাজার পরীক্ষার্থী। আগামীতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তিরোধে এ উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন,...বিস্তারিত
আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা জ্ঞানের পথ হারিয়ে এখন ভিন্ন পথে।কী শেখা হলো বা না হলো- সে আজ অনেকের বিবেচ্য নয়। আজ তাদের কাছে বিবেচ্য-পরীক্ষার রেজাল্ট।জিপিএ ফাইভ পাবার জন্য কেবল শিক্ষার্থী নয়, তার শিক্ষক ও অভিভাবক পর্যন্ত মরিয়া।যে করে হউক জিপিএ ফাইভ না পেলে নয়। ঘুম থেকে উঠেই বইয়ের ব্যাগ কাঁধে কোচিং সেন্টার কিংবা প্রাইভেট টিউটরের কাছে শুরু হয় দৌড়।সাত-সকালে সোনামনিদের দৌড়-ঝাঁপ প্রতিযোগিতা ! নোট-গাইড আর কোচিং আমাদের বাচ্চাদের মাথা খেয়ে...বিস্তারিত